বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলায় বাংলাদেশ

বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলায় বাংলাদেশ
জার্মানির বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা ‘আইটিবি বার্লিন ২০২৩’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এবারের মেলায় ১৬৯টি দেশের পাঁচ হাজার ৫০০ প্রদর্শক তাদের পর্যটন সংক্রান্ত পণ্য ও সেবা প্রদর্শন করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ থেকে ১০টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করে।

জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে এ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ছিল রাইজিং বাংলাদেশ, ট্যুর প্ল্যানার্স লিমিটেড, আইরুমসবিডি, দেশঘুড়ি ডটকম, সানমুন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, বেয়ন্ড অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুরিজম ডিএমসি, এ-ওয়ান ট্যুরিজম, বগুড়া এয়ার ট্রাভেলস, পাবনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও কসমস হলিডে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গরিবাশভিলি। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, আন্তর্জাতিক এ পর্যটন মেলায় অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মেলার সমন্বয়কারী জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে। তবে এ খাত থেকে লাভবান হওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক পর্যায়ে এটিকে প্রচার করতে হবে। আইটিবি বার্লিন একটি নিখুঁত প্লাটফর্ম, যেখানে আমরা এ প্রচার নিশ্চিত করতে পেরেছি।

তিনি জানান, আইটিবি বার্লিনে বাংলাদেশের অংশগ্রহণ সাংস্কৃতিক, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন অবকাঠামোকে তুলে ধরে বিশ্ব পর্যটন বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা