সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২২.৩০ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ লাখ ৯ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৫ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১০ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, ইনটেক লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন