সাপ্তাহিক লেনদেনে জেনেক্স ইনফোসিসসহ ১০ কোম্পানির দাপট

সাপ্তাহিক লেনদেনে জেনেক্স ইনফোসিসসহ ১০ কোম্পানির দাপট
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর বড় অংকের শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে ৪০০ প্রতিষ্ঠানের ৪০ কোটি ৪০ লাখ ৫৯ হাজার ২২৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এসব শেয়ারের আর্থিক মূল্য ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকা।

জানা গেছে, গেল সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর লেনদেনকৃত শেয়ারের বাজারদর ছিল ৯৮৯ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সপ্তাহের লেনদেনের মোট ৩৮ দশমিক ৩০ শতাংশ।

ডিএসইর তথ্য মতে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৫৪ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। অর্থাৎ ডিএসইতে মোট লেনদেনের ৫ দশমিক ৯৮ শতাংশই ছিল জেনেক্স ইনফোসিসের দখলে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সপ্তাহজুড়ে ১২৭ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ১১৫ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়াও শতকোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে আরও দুই প্রতিষ্ঠানের। এর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ১১০ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার এবং এডিএন টেলিকমের ১০৫ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ৮৩ কোটি ০৪ লাখ ২৮ হাজার, জেমিনি সি ফুডের ৭৫ কোটি ৮৮ লাখ ৩৯ হাজার, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭৫ কোটি ৮১ লাখ ৮৫ হাজার, বসুন্ধরা পেপার মিলসের ৭৩ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার এবং আমরা নেটওয়ার্কসের ৬৮ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অর্থসংবাদ/ওয়ালিদ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন