ফোবানার ৩৭তম সম্মেলন কানাডার মন্ট্রিয়ল শহরে

ফোবানার ৩৭তম সম্মেলন কানাডার মন্ট্রিয়ল শহরে
ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৭তম সম্মেলন কানাডার মন্ট্রিয়ল শহরে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ সম্মেলন ১ সেপ্টেম্বর শেরাটন লাভাল হোটেলে শুরু হবে। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফোবানা চেয়ারম্যন আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক কবির কিরণ ও ২০২২’র লসএঞ্জেলেস ফোবানার মেম্বার সেক্রেটারী সৈয়দ এম হোসেন বাবু, সংগীত শিল্পী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলেসের প্রতিনিধি কাবেরী রহমান।

৩৭তম ফোবানা মন্ট্রিয়লের আহ্বায়ক সাংবাদিক মনিরুজ্জামান ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত থেকে সাংবাদিকদের কনভেনশনের সম্পর্কে অবহিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়- উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানা। এবার দীর্ঘ দিন পর বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রিয়ল ফোবানা সম্মেলনটি করতে যাচ্ছে । এই সম্মেলনটির কনভেনার হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগঠক মনিরুজ্জামান এবং মেম্বার সেক্রেটারী হাফিজুর রহমান ও অভিজিৎ দে।

ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরাত বাংলাদেশীদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা