Ortho Songbad আর্কাইভ

ব্যবসা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত লিন্ডে বিডির

ব্যবসা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত লিন্ডে বিডির
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের (লিন্ডেবিডি) পরিচালনা পর্ষদ ব্যবসা বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি পৃথককরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ও হার্ড পণ্য ব্যবসা পুনর্গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি আইনের বিধান অনুসারে কোম্পানিটি উচ্চ আদালতে এ বিষয়ে একটি খসড়া জমা দিয়েছে। কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নিয়ে নতুন ব্যবসা করতে পারবে।

লিন্ডেবিডি উচ্চ আদালত এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে হার্ড পণ্য ব্যবসার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। এতে কোম্পানির পণ্যের পরিসরে বৈচিত্র আনবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার