লেনদেনের শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্স

লেনদেনের শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ মার্চ) কোম্পানিটির ২৫ লাখ ৩৯ হাজার ৫৮০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৭ কোটি ৭৪ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হচ্ছে- এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, বাংলাদশ শিপিং কর্পোরেশন এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

আজ লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০১টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন