অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ইসলামী ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। সম্প্রতি এই ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: শিক্ষানবিশ কর্মকর্তা

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি
এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ–৪.০০ থাকতে হবে (জিপিএ–৫.০০–এর স্কেলে)
স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০–এর স্কেলে কমপক্ষে সিজিপিএ–৩.০০ থাকতে হবে।
অভিজ্ঞতা: নিষ্প্রয়োজন

বেতন: শুরুতে বেতন ৪৮,৪০০ টাকা। প্রবেশন পিরিয়ডের পরে ৫৯,৫০০ টাকা। চাকরির ধরন: ফুল টাইম। পুরুষ ও নারী উভয় আবেদন করা যাবে। বয়স: ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ, ২০২৩

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি