ব্লকে ১৪১ কোটি টাকার লেনদেন, শীর্ষে বেক্সিমকো ফার্মা

ব্লকে ১৪১ কোটি টাকার লেনদেন, শীর্ষে বেক্সিমকো ফার্মা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪১ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ মার্চ) ব্লকে সর্বোচ্চ লেনদেন করা বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো গ্রীণ সুকুক ৪৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সি পার্ল হোটেলের ৭ কোটি ৩৬ লাখ ১১ হাজার, বিকন ফার্মার ৩ কোটি ৭২ লাখ ৯৬ হাজার, সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৮ লাখ ১৩ হাজার, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ৮৬ লাখ ৭ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ১৪ লাখ ৮০ হাজার, ফরচুনের ১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৪১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন