যমুনা ব্যাংকের ১৫% লভ্যাংশ অনুমোদন

যমুনা ব্যাংকের ১৫% লভ্যাংশ অনুমোদন
যমুনা ব্যাংক লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফরমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

সভায় ২০১৯ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়াও উক্ত সভায় ব্যাংকের সংঘ-স্মারক ও সংঘ বিধির কতিপয় ধারার সংশোধন/সংযোজন/বিয়োজনের জন্য স্পেশাল রেজুলেশন অনুমোদন করা হয়।

এজিএমে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি-এর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কোম্পানী সচিব এম.এ.রউফ এবং বহিঃ নিরীক্ষক কোম্পানীর প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চ্যুয়ালী বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা