Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ মার্চ) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় ৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির শেয়ারদর ৫ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সমতা লেদার, ন্যাশনাল ফিড মিলস, আজিজ পাইপস, বিডি অটোকারস, তশরিফা ইন্ডাস্ট্রিজ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।

মুল সাইট থেকে

পুজিবাজার