ব্লকে সাড়ে ১৮ কোটি টাকার লেনদেন

ব্লকে সাড়ে ১৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক ৫২টি কোম্পানি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ২৫ লাখ ৭৪ হাজার ৮৭৭টি শেয়ার লেদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৮ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার বেশি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২৭ মার্চ) ব্লকে স্কয়ার ফার্মার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলহাজ টেক্সটাইলের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪৮ লাখ টাকার।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার, ম্যারিকোর ৭০ লাখ ৭০ হাজার, আমান কটনের ৬৯ লাখ ১৫ হাজার, সি পার্ল হোটেলের ৪৬ লাখ ৮২ হাজার, লিন্ডেবিডির ৩৭ লাখ ৮৯ হাজার, সাইহাম টেক্সটাইলের ৩৫ লাখ ৮২ হাজার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন