Ortho Songbad আর্কাইভ

আট দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

আট দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (ফ্লাইট নং বিজি-৫৮৪) ওইদিন বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এক তথ্য জানান।

সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি আগামী ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার