প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ অনুমোদন

প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি সমাপ্ত আর্থিক বছরের জন্য (৩০ জুন,২০২২) ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা লভ্যাংশ অনুমোদন করেন। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফা হায়দারের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক সভায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কোম্পানির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. আলমগীর কবির ও মোহাম্মদ এরশাদুল হক, স্বতন্ত্র পরিচালক মাহফুজুর রহমান, ফখরুল ইসলাম ও এ. কে. এম. দেলোয়ার হুসাইন, প্রধান আর্থিক কর্মকর্তা মো. সেলিম রেজা এজিএমে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন