লভ্যাংশ ঘোষণার তারিখ জানাল এশিয়া ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ০৯ এপ্রিল, দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদেরদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
অর্থসংবাদ/এসএস