Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২ এপ্রিল) জেনেক্স ইনফোসিসের ৩৭ লাখ ১১ হাজার ৪৪৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৬ কোটি ৯৮ লাখ টাকার বেশি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল, রংপুর ডেইরি, সি পার্ল রিসোর্ট এবং এডিএন টেলিকম লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টির।

অর্থসংবাদ/এসএস

মুল সাইট থেকে

পুজিবাজার