Ortho Songbad আর্কাইভ

দেড় ঘন্টায় লেনদেন ২৫৫ কোটি

দেড় ঘন্টায় লেনদেন ২৫৫ কোটি
সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৫৫ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৪৯ ও ২২০৪ পয়েন্টে

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির,কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ২৫৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার