ড. শেখ শামসুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে ডিবিএ'র শোক

ড. শেখ শামসুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে ডিবিএ'র শোক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মাতা সামিয়া আহমেদ (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

তিনি শুক্রবার (৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

ডিবিএ’র পক্ষ থেকে এক শোক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট রিচার্ড ডি' রোজারিও এই শোক ও সমবেদনা জানান।

শোক বার্তায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মাতা সামিয়া আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা ডিবিএ’র পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন