সোনায় মোড়ানো জিলাপির অর্ডার নেওয়া বন্ধ করলো ইন্টারকন্টিনেন্টাল

সোনায় মোড়ানো জিলাপির অর্ডার নেওয়া বন্ধ করলো ইন্টারকন্টিনেন্টাল
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল গত সপ্তাহে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সোনায় মোড়ানো জিলাপি বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল। তাতে বলা হয়, প্রতি কেজি জিলাপির দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ওই পোস্ট দেওয়ার এক সপ্তাহ পর আরেক পোস্টে জানানো হয়েছে, হোটেল কর্তৃপক্ষ আর অর্ডার নিচ্ছে না।

বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফেসবুক পেজে জানানো হয়, ‘গোল্ড জিলাপি সোল্ড আউট’।

জানা গেছে, জিলাপি বানানোর জন্য আনা উপকরণ (খাওয়ার উপযোগী সোনা) শেষ হয়ে গেছে। তাই নতুন অর্ডার নেওয়া হচ্ছে না।

পবিত্র রমজান ঘিরে সোনার পাতলা আবরণ দিয়ে মোড়ানো জিলাপি বিক্রির উদ্যোগ নেয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ।

হোটেল কর্মকর্তারা আগে জানান, প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাওয়ার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা অংশ থাকবে।

সোনা দিয়ে অলংকার তৈরি করা হলেও খাওয়ার উপযোগী সোনাও রয়েছে। জিলাপিতে সেই সোনা-ই ব্যবহার করা হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা