Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্কস

লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএসইতে ২৯৫ কোম্পানির ৪৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন করা আমরা নেটওয়ার্কের ৪০ লাখ ৩ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির এসব শেয়ারের আর্থিক মূল্য ২৯ কোটি ৮৪ লাখ টাকার বেশি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হচ্ছে- ইস্টার্ন হাউজিং,জেমিনি সী ফুড, সি পার্ল বিচ রিসোর্ট, এডিএন টেলিকম, বিচ হ্যাচারি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার