দশ কোম্পানির দখলে লেনদেনের ৪৬ শতাংশ

দশ কোম্পানির দখলে লেনদেনের ৪৬ শতাংশ
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৩৬ কোটি ০৬ লাখ ৭৭ হাজার ৫৯৮ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৪৬ শতাংশের বেশি দখল ছিল লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গেল সপ্তাহে লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর ১ হাজার ২৯ কোটি ৪৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। যা ডিএসইতে গেল সপ্তাহে মোট লেনদেনের ৪৬ দশমিক ০৪ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৩৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১২৫ কোটি ৮৫ হাজার টাকার।

ইস্টার্ন হাউজিংয়ের গেল সপ্তাহে ১২৩ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও এপেক্স ফুটওয়্যারের ১২২ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়াও সি পার্ল বিচ রিসোর্টের ৯০ কোটি ২৬ লাখ ৯৮ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮১ কোটি ২৫ লাখ ৪ হাজার, ইউনিক হোটেলের ৬৯ কোটি ২৯ লাখ ৯৫ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৬৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬৭ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/ওয়ালিদ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো