বয়স ৪০ বছর, তবুও থামছেন না পেপে

বয়স ৪০ বছর, তবুও থামছেন না পেপে
বয়স পেরিয়ে গেছে ৪০ বছর। তবে ফুটবলের সবুজ আঙিনায় এখনই থামছেন না পেপে। পোর্তোর সঙ্গে নতুন চুক্তি করেছেন পর্তুগিজ ডিফেন্ডার।

পেশাদার ফুটবলে নিজের ২৩তম মৌসুম শেষের পথে থাকা পেপের সঙ্গে চুক্তির মেয়াদ ১২ মাস বাড়ানোর কথা এক বিবৃতি দিয়ে জানায় পোর্তো। দ্বিতীয় মেয়াদে পাঁচ মৌসুম ধরে স্বদেশের ক্লাবটিতে আছেন পেপে। এই মৌসুমে এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৮ ম্যাচ। দুই মেয়াদে পোর্তোর হয়ে চারটি লিগসহ ১২টি শিরোপা জেতেন তিনি।

এর আগে, রিয়াল মাদ্রিদে ১০ বছরের অধ্যায়ে জিতেছেন তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। জাতীয় দল পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-১৯ নেশন্স লিগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের