Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে এসএস স্টীল

দর বৃদ্ধির শীর্ষে এসএস স্টীল
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসএস স্টীল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭০৮ বারে ৪৫ লাখ ৫০ হাজার ৭৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ইস্পাত শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২৬৪ বারে ৯ লাখ ৪৭ হাজার ৫৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা শাশা ডেনিমসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৮৬৯ বারে ১৮ লাখ ৬৬ হাজার ৯৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৪ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জাহিন টেক্সের ৯ দশমিক ৬৭ শতাংশ, রিং সাইনের ৯ দশমিক ৫৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৯ দশমিক ৫৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ৯ দশমিক ৪৩ শতাংশ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৯ দশমিক ৩৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯ দশমিক ২৫ শতাংশ ও এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার