Ortho Songbad আর্কাইভ

আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো এসিআই

আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো এসিআই
শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (৩০ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটি সমন্বিত শেয়ার আয় (ইপিএসে) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি ৪২ পয়সা আয় হয়েছিল।

অপরদিকে তিন প্রান্তিক মিলিয়ে সমন্বিত শেয়ার প্রতি ১ টাকা ৪৫ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৫ টাকা ৬৭ পয়সা সমন্বিত আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৯ টাকা ৬৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার