Ortho Songbad আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ২৯ পয়সা সমন্বিত ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৭১ পয়সা।

আগামী ২৪ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার