Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

ন্যাশনাল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ১৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার