Ortho Songbad আর্কাইভ

বীচ হ্যাচারীর আর্থিক প্রতিবেদন প্রকাশ

বীচ হ্যাচারীর আর্থিক প্রতিবেদন প্রকাশ
প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারী লিমিটেড।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস আয় ছিলো ০৮ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ইপিএস লোকসান ছিলো ২৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার