ন্যাশনাল টির তৃতীয় প্রান্তিক প্রকাশ
সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৭ টাকা ৭০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৯ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি ৪৬ টাকা ০২ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৩১ টাকা ৭২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ০২ পয়সা।
অর্থসংবাদ/এসএম