স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২.৫০ শতাংশ নগদ এবং ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৬৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন।
অর্থসংবাদ/এসএম