Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

এবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১৮ পয়সা।

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৯ টাকা ৮৪ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার