Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড। আলোচিত বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের অর্থবছরের ইপিএস ছিল ১ টাকা ৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ১০ পয়সা।

আগামী ২৬ জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার