Ortho Songbad আর্কাইভ

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ
সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ১০ টাকা ১৩ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ০৫ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার