রূপালী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সমায়ের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৯ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।
অর্থসংবাদ/এসএম