Ortho Songbad আর্কাইভ

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ২০ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৬০ পয়সা আয় ছিলো।

৩১ মার্চ,২০২৩ শেষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ৭৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার