Ortho Songbad আর্কাইভ

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০৮ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ০৩ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ০৭ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৮৬ পয়সা আয় ছিলো।

৩১ মার্চ,২০২৩ শেষে প্রতিষ্ঠানটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ৯৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার