Ortho Songbad আর্কাইভ

নিত্যপণ্যের দাম বাড়ানোয় ১১২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের দাম বাড়ানোয় ১১২ প্রতিষ্ঠানকে জরিমানা
চাল, ডাল, পেঁয়াজ, মচিরসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ সারা দেশে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অবৈধভাবে মূল্যবৃদ্ধি ও পণ্যে ভেজালের কারণে ১১২টি প্রতিষ্ঠানকে সোয়া চার লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, অধিদপ্তরে প্রতিদিন অনুষ্ঠিত সকালের সভার সিদ্ধান্তক্রমে ঢাকা মহানগরীর হাতিরপুল বাজার, পলাশী বাজার, চকবাজার, বংশাল, শ্যামপুর ও সূত্রাপুর শান্তিনগর বাজারে অভিযান চালানো হয়।

এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ৩৪টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া সারা দেশে ১১২টি প্রতিষ্ঠানকে চার লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার