দর বাড়ার শীর্ষে জিপিএইচ ইস্পাত

দর বাড়ার শীর্ষে জিপিএইচ ইস্পাত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭১৪ বারে ২৩ লাখ ৯৩ হাজার ১৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৬৩১ বারে ২১ লাখ ৮৮ হাজার ৩২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৪ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩২ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপোলো ইস্পাত, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি ফিন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, জাহিন টেক্সটাইল, হাক্কানি পাল্প ও ফাইন ফুডস লিমিটেড।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন