এশিয়ার দুই দেশের বিপক্ষে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা!

এশিয়ার দুই দেশের বিপক্ষে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা!
লিওনেল মেসির আর্জেন্টিনা বাংলাদেশে খেলতে আসবে, এমন আলোচনা কিছুদিন আগেও ছিল। তবে সম্প্রতি বাফুফে জানিয়ে দিয়েছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আনা আপাতত সম্ভব নয়। বাংলাদেশে না এলেও এশিয়াতেই খেলতে আসছে আর্জেন্টিনা দল, এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গাস্তন ইদুল।

আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টসে কাজ করা গাস্তন এদুলের এক টুইটার পোস্টে লিখেছেন যে জুনে এশিয়ায় দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। চীন ও ইন্দোনেশিয়ায় সফর করবে তারা। দুই দেশের বিপক্ষেই একটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে পানামাকে ২-০ গোলে এবং কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসিরা। এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার বাইরের দেশে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্যই চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছে দলটি।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। যেখানে ঘরের মাটিতে প্রথমে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর মেসিরা খেলতে যাবেন বলিভিয়ায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের