দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩৩৮ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩৩৮ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৮ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএস-৩০ সূচক ৬ দশমিক ১১ পয়েন্ট কমেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
এই সময়ের মধ্যে মোট ৩৩৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৮২টির, কমেছে ৫৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১৯২টি কোম্পানির শেয়ার দর।
অর্থসংবাদ/এসএম