Ortho Songbad আর্কাইভ

প্রথম ঘণ্টায় ২ কোম্পানির বিক্রেতা উধাও

প্রথম ঘণ্টায় ২ কোম্পানির বিক্রেতা উধাও
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দুইটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং ও ফ্যাস ফিন্যান্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের স্ক্রিনে ২২ লাখ ৯৬ হাজার ৫৫৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৬ টাকা ২০ পয়সা।

অন্যদিকে ফ্যাস ফিন্যান্সের স্ক্রিনে ২৭ লাখ ৮১ হাজার ৯৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেকার ঘর শুন্য। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা ৪০ পয়সা।

 

মুল সাইট থেকে

পুজিবাজার