ব্যাংকের ‘হটলাইন’ নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

ব্যাংকের ‘হটলাইন’ নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ
ব্যাংকিং-সেবা প্রদান ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে ব্যাংকের নিজস্ব ‘হটলাইন’ নম্বরসহ বাংলাদেশ ব্যাংকের ‘হটলাইন’ নম্বর (১৬২৩৬) দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্তে টেলিফোনিক যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নত ব্যাংকিং-সেবা প্রদান এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে লিখিত মাধ্যমের পাশাপাশি টেলিফোনিক যোগাযোগ একটি কার্যকরী ও সময়বান্ধব মাধ্যম। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের নিজস্ব ‘হটলাইন’ নম্বর রয়েছে। এ ছাড়া ব্যাংকিং বা আর্থিক-সেবা পেতে হয়রানির শিকার হলে, অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে, তার প্রতিকার পেতে বাংলাদেশ ব্যাংকেরও একটি ‘হটলাইন’ নম্বর (১৬২৩৬) রয়েছে।

এতে আরও বলা হয়, গ্রাহকদের ব্যাংকিং-সেবা প্রদান এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় বিদ্যমান অভিযোগ বাক্সে ব্যাংকের নিজস্ব ‘হটলাইন' নম্বরসহ বাংলাদেশ ব্যাংকের 'হটলাইন' (১৬২৩৬) নম্বর লিপিবদ্ধ করে দৃশ্যমান স্থানে প্রদর্শনের পরামর্শ দেওয়া যাচ্ছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি