Ortho Songbad আর্কাইভ

এনসিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

এনসিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল কমার্স অ্যান্ড ক্রেডিট ব্যাংক লিমিটেড (এনসিসি)।

রোববার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬৭ পয়সা ।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে সলো ইপিএস হয়েছিল ৬৫ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৪১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার