Ortho Songbad আর্কাইভ

আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো নগদ ফাইন্যান্স

আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো নগদ ফাইন্যান্স
আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো নগদ ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটিকে দেশে অর্থায়ন ব্যবসা পরিচালনা জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার ও আগের দিন প্রজ্ঞাপন জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার