Ortho Songbad আর্কাইভ

গ্রিসে পাসপোর্টহীন বাংলাদেশিদের সুখবর দিল দূতাবাস

গ্রিসে পাসপোর্টহীন বাংলাদেশিদের সুখবর দিল দূতাবাস
গ্রিসে পাসপোর্টহীন বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়া হবে। এর মাধ্যমে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনা হবে।

বৃহস্পতিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এতে বলা হয়েছে, দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনার লক্ষ্যে পাসপোর্টবিহীন গ্রিস প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

প্রবাসীদের হাতে লেখা পাসপোর্টের অনুলিপি বা জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করে দ্রুত আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। এ সুযোগ সীমিত সময়ের জন্য।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার