Ortho Songbad আর্কাইভ

দুই ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

দুই ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংক ২টি হচ্ছে- এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আইএফআইসি ব্যাংক সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ২.৫০ শতাংশ বোনাস।

অন্যদিকে এবি ব্যাংক সমাপ্ত হিসাববছরের ( ৩১ ডিসেম্বর,২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

ব্যাংক দুইটির বোনাস শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার