Ortho Songbad আর্কাইভ

ইফাদ অটোসের জমি বিক্রির ঘোষণা

ইফাদ অটোসের জমি বিক্রির ঘোষণা
জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০(নব্বই) ডিসিমেল পরিমাপের বিডিটি বিবেচনায় একটি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। জমিটি মৌজা: হিমারদীঘি, থানা: টঙ্গী, জেলা: গাজীপুরে অবস্থিত।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০(নব্বই) ডিসিমেল এই জমির দাম নির্ধারণ করেছে ১৬ কোটি ৫০ লাখ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার