Ortho Songbad আর্কাইভ

সোমবার লেনদেন বন্ধ তিন কোম্পানির

সোমবার লেনদেন বন্ধ তিন কোম্পানির
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল সোমবার (২২ মে) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির।

কোম্পানি তিনটি হচ্ছে- হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, ঢাকা ব্যাংক এবং যমুনা ব্যাংক লিমিটেড।।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে ১৮ মে (বৃহস্পতিবার) কোম্পানি তিনটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানি তিনটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।

আর রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার (২৩ মে) কোম্পানি তিনটির লেনদেন যথা নিয়মে চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার