Ortho Songbad আর্কাইভ

আগামীকাল লেনদেন বন্ধ ৬ কোম্পানির

আগামীকাল লেনদেন বন্ধ ৬ কোম্পানির
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির।

কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এদিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর আগামী রোববার (২৮ মে) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার