Ortho Songbad আর্কাইভ

ওয়ান ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

ওয়ান ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটি আলোচ্য বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ৮ জুন নির্ধারণ করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার