বাংলাদেশে ব্যাংকে সাইবার হামলার ঝুঁকি কমেছে
হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’-এর সাইবার হামলার ঝুঁকি কমিয়ে এনেছে বাংলাদেশ। ব্যাংকগুলো হামলা ঠেকাতে ফায়ারওয়াল হালনাগাদ করেছে। তবে এখনো সতর্ক অবস্থায় রয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে কিছু কিছু ব্যাংক অনলাইনসেবা স্বাভাবিক করতে শুরু করেছে।
বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক এটিএম সেবা ২৪ ঘণ্টার জন্য খুলে দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব ব্যাংক অনলাইনসেবা স্বাভাবিক করে ফেলার পরিকল্পনা করছে।
জানা যায়, বাংলাদেশেও গ্রুপটির সাইবার হামলার বিষয়ে গত ২৭ আগস্ট সতর্কবার্তা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারির পর ব্যাংকগুলো সাইবার হামলা ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অনলাইন ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা সীমিত করেছে। কেউ রাতে এটিএম বন্ধ রেখেছে, আবার এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকে ব্যবহার বন্ধ করেছে। ইন্টারনেট ব্যাংকিং–সেবাও সীমিত করেছে অনেক ব্যাংক।
এর মধ্যে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ড রেসপন্স টিম (সার্ট) দেশের তিনটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকার গ্রুপটির ম্যালওয়ারের অস্তিত্ব পায়। এরই মধ্যে সেই ম্যালওয়্যার অকার্যকর করা গেছে বলে জানিয়েছেন সার্ট কর্মকর্তারা। পাশাপাশি গ্রুপটির কর্মকর্তারা ব্যাংকগুলোকে বেশ কিছু ফাইল দিয়েছে, যা ফায়ারওয়ালে বসিয়ে হ্যাকারদের রোধ করা যায়। ব্যাংকগুলো ইতিমধ্যে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করেছে।