Ortho Songbad আর্কাইভ

এএফসি অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদন প্রকাশ

এএফসি অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদন প্রকাশ
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩৩ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার